ময়মনসিংহ মেইল

ময়মনসিংহে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়লো বাস

বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-19 19:05:43 · স্টাফ রিপোর্টার

ময়মনসিংহ নগরীর মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনালের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ১২টার সময় আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে বাস টার্মিনালের বাইরে দাঁড়িয়ে থাকা একটি বাস সম্পূর্ণভাবে পুড়ে গেছে। 

বাসে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান, ১২টার দিকে দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, আগুন দেখে দেখে আশপাশের লোকজন এসে নেভানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে আগুনে বাস পুড়ে যায়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত