ময়মনসিংহ মেইল

ঈশ্বরগঞ্জে ভোক্তা অধিকার আইনে নারীকে জরিমানা

বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-19 15:17:07 · মেইল ডেস্ক

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের কাকনহাটি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত নারীর নাম শাপলা আক্তার (৩০)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঠঝগঈ নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি ও ব্যথাজনিত রোগে চিকিৎসকের পরামর্শে ব্যবহৃত ওষুধ বন্ধ করে মাশরুমজাতীয় পণ্য সেবনের পরামর্শ দেওয়ার অভিযোগ ওঠে। একই সঙ্গে চিকিৎসকের অনুপস্থিতিতে সেবা দেওয়ার কথা বলে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগীদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগও পাওয়া যায়।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ওই এলাকায় অভিযান পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান গণমাধ্যমকে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত