ময়মনসিংহ মেইল

ক্যান্সারে আক্রান্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মিজানুর রহমান, চিকিৎসায় সহযোগিতার আহ্বান

ক্যাম্পাস মেইল · 2026-09-19 07:53:22 · স্টাফ রিপোর্টার

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার ড. মিজানুর রহমান ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের নয়াদিল্লিতে চিকিৎসাধীন রয়েছেন। প্রায় আড়াই মাস ধরে সেখানে তাঁর চিকিৎসা চলছে।‎‎পরিবার ও সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, মহান আল্লাহর রহমত এবং দেশে-বিদেশে থাকা বন্ধু, সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও সহযোগিতায় তিনি চিকিৎসার প্রাথমিক ধাপগুলো সম্পন্ন করেছেন। বর্তমানে তাঁর চিকিৎসার দ্বিতীয় এবং গুরুত্বপূর্ণ পর্যায় চলছে।‎‎চিকিৎসা শুরুর পর তাঁর শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হয়েছে এবং তিনি স্বাভাবিক জীবনযাপনে ফিরতে শুরু করেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। সর্বশেষ PET-CT Scan ও Contrast Analysis-এর প্রতিবেদনে ক্যান্সার শরীরের অন্যত্র ছড়িয়ে পড়েনি বলে জানা গেছে। তবে মূল টিউমারটির আকার আগের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে। চিকিৎসকদের মতে, টিউমারটি নির্দিষ্ট একটি স্থানে সীমাবদ্ধ থাকায় অস্ত্রোপচারের মাধ্যমে তা অপসারণ করা সম্ভব।‎‎চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, দ্রুত অস্ত্রোপচার সম্পন্ন করা প্রয়োজন। এ অস্ত্রোপচারে সম্ভাব্য ব্যয় প্রায় ১৫ থেকে ১৬ লাখ টাকা। দীর্ঘ চিকিৎসাপ্রক্রিয়ায় ইতোমধ্যে প্রায় ৫০ লাখ টাকা ব্যয় হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।‎‎পরিবারের নিজস্ব সামর্থ্য এবং বন্ধু, সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় এতদিন চিকিৎসা চালিয়ে নেওয়া সম্ভব হলেও বর্তমানে স্বল্প সময়ের মধ্যে অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছে।‎ড. মিজানুর রহমান দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশায় থেকে অসংখ্য শিক্ষার্থীর শিক্ষা ও ভবিষ্যৎ গঠনে অবদান রেখে আসছেন। তাঁর চিকিৎসার জন্য দেশে ও বিদেশে অবস্থানরত বন্ধু, সহকর্মী, বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।‎‎সহযোগিতা পাঠানোর ব্যাংক হিসাব‎BRAC Bank‎Account Name: MD. Asraful Alam‎Account No.: 108075471001‎Branch: Mymensingh Notun Bazar Branch, Mymensingh‎Routing No.: 060611750‎‎Agrani Bank‎Account Name: Rahima Khatun‎Account No.: 0200026309596‎Branch: GSTU Branch, Gopalganj‎Routing No.: 010350061‎‎ড. মিজানুর রহমানের দ্রুত সুস্থতা ও অস্ত্রোপচার সফলতার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত