জামালপুর জেলার নতুন পুলিশ সুপার মো. কুদরত ই খুদা
বৃহত্তর ময়মনসিংহ · 2026-11-03 14:51:17 · স্টাফ রিপোর্টার
বাংলাদেশ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। এর মধ্যে চার জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেওয়া হয়েছে। জেলাগুলো হলো নীলফামারী, মুন্সীগঞ্জ, জামালপুর ও বরগুনা।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই রদবদল করা হয়।
জামালপুর জেলায় নতুন পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে বরগুনা জেলার পুলিশ সুপার মো. কুদরত ই খুদাকে।
জামালপুরের বর্তমান পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার করা হয়েছে।