ময়মনসিংহ মেইল

চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের চাকরি

চাকুরি · 2026-10-28 06:15:37 · মেইল ডেস্ক

নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত ২২টি স্থায়ী পদে মোট ৩৯৩ জন কর্মী নিয়োগ দেবে। বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। আবেদন শুরু হবে আগামী ৮ নভেম্বর সকাল ১০টায়।

চাকরির বিবরণ 

১. পারসোনেল অফিসার/সহকারী সচিব

বেতন: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড ৯)

পদসংখ্যা: ২

২. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এস্টেট)

বেতন: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড ৯)

পদসংখ্যা: ১

৩. সহকারী পরিসংখ্যান কর্মকর্তা

বেতন: ৩২,০০০–৭৭,৩০০ টাকা (গ্রেড ১০)

পদসংখ্যা: ১

৪. লাইটিং অফিসার

বেতন: ২৫,০০০–৬০,৫০০ টাকা (গ্রেড ১১)

পদসংখ্যা: ১

৫. সহকারী পরিদর্শক (ক্রাফটস)

বেতন: ২৫,০০০–৬০,৫০০ টাকা (গ্রেড ১১)

পদসংখ্যা: ১

৬. ইঞ্জিনচালক (১ম শ্রেণি)

বেতন: ২৪,৩০০–৫৮,৭০০ টাকা (গ্রেড ১২)

পদসংখ্যা: ৫

৭. ইলেকট্রিশিয়ান/ইলেকট্রিশিয়ান

বেতন: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা (গ্রেড ১৪)

পদসংখ্যা: ৩

৮. ইঞ্জিনচালক (২য় শ্রেণি)

বেতন: ২২,৮০০–৫৫,২০০ টাকা (গ্রেড ১৫)

পদসংখ্যা: ৬

৯. ল্যান্ড সার্ভেয়ার

বেতন: ২২,৮০০–৫৫,২০০ টাকা (গ্রেড ১৫)

পদসংখ্যা: ২

১০. ওয়ার্ড কিপার

বেতন: ২২,৮০০–৫৫,২০০ টাকা (গ্রেড ১৫)

পদসংখ্যা: ১

১১. ল্যাব অ্যাসিস্ট্যান্ট

বেতন: ২২,৮০০–৫৫,২০০ টাকা (গ্রেড ১৫)

পদসংখ্যা: ১

১২. স্টুয়ার্ড

বেতন: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড ১৬)

পদসংখ্যা: ১

১৩. জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট/জুনিয়র অডিটর

বেতন: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড ১৬)

পদসংখ্যা: ২০

১৪. নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর

বেতন: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড ১৬)

পদসংখ্যা: ৮০

১৫. অফিস সহকারী কাম হিসাব সহকারী (চট্টগ্রাম বন্দর মহিলা কলেজ)

বেতন: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড ১৬)

পদসংখ্যা: ১

১৬. অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (চট্টগ্রাম বন্দর মহিলা কলেজ)

বেতন: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড ১৬)

পদসংখ্যা: ১

১৭. সহকারী সাব-ইন্সপেক্টর

বেতন: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড ১৬)

পদসংখ্যা: ১০

১৮. গ্রিজার

বেতন: ২১,৪০০–৫১,৯০০ টাকা (গ্রেড ১৭)

পদসংখ্যা: ২০

১৯. লস্কর

বেতন: ২০,৫০০–৪৯,৬০০ টাকা (গ্রেড ১৯)

পদসংখ্যা: ৫৫

২০. ভান্ডারি

বেতন: ২০,০০০–৪৮,৪০০ টাকা (গ্রেড ২০)

পদসংখ্যা: ১৯

২১. খালাসি

বেতন: ২০,০০০–৪৮,৪০০ টাকা (গ্রেড ২০)

পদসংখ্যা: ৬০

২২. নিরাপত্তারক্ষী

বেতন: ২০,০০০–৪৮,৪০০ টাকা (গ্রেড ২০)

পদসংখ্যা: ১০২

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

পদভেদে অষ্টম শ্রেণি পাস থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। কিছু পদের জন্য এসএসসি, এইচএসসি বা কারিগরি ডিপ্লোমা থাকতে হবে। এ ছাড়া নির্দিষ্ট পদে বাণিজ্য, বিজ্ঞান ও কারিগরি বিষয়ে বিশেষায়িত ট্রেড কোর্স অথবা কাজের অভিজ্ঞতা প্রয়োজন হবে।

আবেদনে বয়সসীমা

২০২৬ সালের ৮ ডিসেম্বর তারিখে প্রার্থীদের বয়স গণনা করা হবে। অধিকাংশ পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। তবে ইঞ্জিনচালক (১ম শ্রেণি) পদে সর্বোচ্চ বয়স ৪০ বছর এবং ইঞ্জিনচালক (২য় শ্রেণি) পদে সর্বোচ্চ বয়স ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

শারীরিক যোগ্যতা

সহকারী সাব-ইন্সপেক্টর ও নিরাপত্তারক্ষী পদের প্রার্থীদের নির্ধারিত শারীরিক যোগ্যতা থাকতে হবে। পুরুষ প্রার্থী: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৫ ইঞ্চি হতে হবে। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং প্রসারণে ৩২ ইঞ্চি হতে হবে। সাঁতার জানা বাধ্যতামূলক।

নারী প্রার্থী: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৩ ইঞ্চি হতে হবে। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি এবং প্রসারণে ৩০ ইঞ্চি হতে হবে। সাঁতার জানা বাধ্যতামূলক।

আবেদন ফি

পদের ক্রমিক নম্বর অনুযায়ী আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। ১ থেকে ৩ নম্বর পদের জন্য ২০০ টাকা, ৪ থেকে ৬ নম্বর পদের জন্য ১৫০ টাকা, ৭ থেকে ১৭ নম্বর পদের জন্য ১০০ টাকা এবং ১৮ থেকে ২২ নম্বর পদের জন্য ৫০ টাকা ফি দিতে হবে। অনলাইনে এ ফি পরিশোধ করতে হবে।

আবেদনপ্রক্রিয়া ও সময়সূচি

অনলাইনে আবেদন শুরুর সময়: ৮ নভেম্বর ২০২৬ (সকাল ১০টা)।

অনলাইনে আবেদনের শেষ সময়: ৮ ডিসেম্বর ২০২৬ (রাত ১২টা)।

ফি জমাদানের শেষ তারিখ: ১০ ডিসেম্বর ২০২৬।

আগ্রহী প্রার্থীরা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অনলাইন আবেদন পোর্টালের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে পারবেন।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত