বকশীগঞ্জে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-26 13:01:51 · স্টাফ রিপোর্টার
জামালপুরের বকশীগঞ্জে জমকালো আয়োজনে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে বিশাল আকৃতির এক কেক কাটা হয়। সোমবার বিকালে খয়ের উদ্দিন মাদ্রাসা মাঠ থেকে র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা মডেল মসজিদ কনফারেন্স রুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিয়ার আহমেদ সুমন। সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব আমির হোসেন। প্রধান বক্তা ছিলেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাদ আহমেদ রাজু। অন্যন্যের মধ্যে ছাত্র অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শিশির আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদসহ গণঅধিকার পরিষদ এর ও এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।