ময়মনসিংহ মেইল

নেত্রকোনায় জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ আটক ৬

বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-28 14:21:47 · স্টাফ রিপোর্টার

নেত্রকোনার কেন্দুয়ার গণ্ডা বাজারে জুয়া খেলার অভিযোগে দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার ভোরে একটি দোকানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাস ও নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়েছে। জুয়া আইনে মামলা দিয়ে দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন গণ্ডা এলাকার হাফিজুর রহমান ওরফে খোকন (৬০) ও খুররম মিয়া (৫০), মনকান্দা গ্রামের চান্দু মিয়া (৪৫) ও আলী ওসমান (৪২), বীরমহুরী গ্রামের সোহাগ (৪৫) এবং মরিচপুর গ্রামের মজিবুর রহমান (৬০)।

হাফিজুর রহমান ওরফে খোকন গণ্ডা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য। আলী ওসমান একই ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য।

পুলিশ জানায়, গণ্ডা বাজারের একটি দোকানে জুয়া খেলা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক খোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল আজ ভোরে অভিযান চালায়। তাস দিয়ে জুয়া খেলার সময় হাতেনাতে ছয়জনকে আটক করা হয়। অভিযানে তাস ও নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়।

গণ্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ শহিদুল ইসলাম কল্যাণ বলেন, ‘মাদক ও জুয়া নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। তবে আমার জানামতে, ইউপি সদস্যরা এসব অনৈতিক কাজের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা নয়। তারপরও যেহেতু তাঁরা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন, এখন আইন অনুযায়ী যা হওয়ার, তা-ই হবে।’

কেন্দুয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ ঘটনায় জুয়া আইনে মামলা দিয়ে আজ দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে মব সন্ত্রাস ও হামলার প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ করেছে সিপিবি। সমাবেশে হামলাকারীদের শনাক্ত করে বিচার দাবি করেন দলটির নেতারা।

নেত্রকোনার দুর্গাপুরে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৫০) এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুর ৩টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের বিরিশিরি-ডেউটুকুন সড়কের দাখিনাইল চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ইজিবাইকচালক পালিয়ে যান।

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে এক তরুণী (১৯) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ভুক্তভোগীর অভিযোগের পর পুলিশ প্রেমিকসহ তিন যুবককে আটক করেছে। গতকাল শনিবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামের ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। পরে ভোরে অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে আটক

নেত্রকোনায় ৫৬০ বোতল ফেনসিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ‘ফেয়ারডিল নিউ’ নামের মাদকসহ ফারুক মিয়া (২৬) নামের এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জব্দ করা মাদকের মূল্য ২১ লাখ ৮১ হাজার টাকার বেশি।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত