ময়মনসিংহ মেইল

মুক্তাগাছায় মেয়র প্রার্থী শামীমের মতবিনিময় সভা

বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-19 11:55:25 · স্টাফ রিপোর্টার

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী অধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ শামীম ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাদ মাগরিব এমএন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
সভায় মেয়র প্রার্থী অধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ শামীম বলেন, মুক্তাগাছা পৌরবাসীর নাগরিক অধিকার ও মৌলিক সুবিধা নিশ্চিত করতে তিনি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান। পৌর এলাকার রাস্তাঘাট, পানি নিষ্কাশন, পরিচ্ছন্নতা ও নাগরিক সেবার মানোন্নয়নে গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।
শামীম বলেন, জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে একটি সুন্দর, পরিকল্পিত ও জনবান্ধব পৌরসভা গড়ে তোলাই তাঁর লক্ষ্য।
তিনি আরও জানান, নির্বাচিত হলে পৌরসভার প্রতিটি ওয়ার্ডের মানুষের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে তাদের সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। কোনো শ্রেণি-পেশার মানুষ যাতে নাগরিক সেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়েও গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।
মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দারা পৌর এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও নাগরিক সুবিধা নিয়ে প্রশ্ন ও মতামত তুলে ধরেন। এ সময় পৌর এলাকার উন্নয়ন ও নাগরিক সেবা নিয়ে আলোচনা হয়।
সভায় ময়মনসিংহ জেলা ও মুক্তাগাছা উপজেলা-পৌর জামায়াতের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত