ময়মনসিংহ মেইল

নকলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা

বৃহত্তর ময়মনসিংহ · 2026-11-04 11:30:12 · স্টাফ রিপোর্টার

শেরপুরের নকলায় যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আগামী ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম।

আরো পড়ুন বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা

সভায় বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রিপন চন্দ্র গোপ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মুক্তার ও আব্দুল হক তালুকদার চাঁনমিয়া, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আনোয়ার হোসেন, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ উমর ফারুক, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোবারক হোসেন মিন্টু, নকলা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ অন্যান্যরা।

সভায় বক্তারা ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে দিবসটি সফল ও শান্তিপূর্ণভাবে উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত