ময়মনসিংহ মেইল

বর্ণাঢ্য আয়োজনে গৌরীপুরে ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন ০২:৪১পি.এম. | নভেম্বর ৪

বৃহত্তর ময়মনসিংহ · 2026-11-04 11:27:06 · স্টাফ রিপোর্টার

দীর্ঘ ২৩ বছর পর ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৮ নম্বর ডৌহাখলা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনে পদপ্রত্যাশী নেতাদের নেতৃত্বে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কলতাপাড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সদস্যসচিব আব্দুর রহমান বাবুলের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নূরুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সোবহান সুলতান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব রমজান হোসেন খান জুয়েল।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহছুল হক শামছু, আব্দুল আজিজ মন্ডল, জালাল আহম্মেদ আকন্দ, শফিকুল ইসলাম তালুকদার, একেএম আব্দুল্লাহ, আব্দুর রাজ্জাক, ভিপি ফারুক, শাহ উবায়দুল্লাহ সুমন, আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীর, ইদ্রিস আলী এবং জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল আমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সম্মেলনে বক্তারা তাঁদের বক্তব্যে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তাঁরা অভিযোগ করেন, আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন। বিভিন্ন পরিচয়ে ও ইস্যুকে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা হতে পারে উল্লেখ করে এ বিষয়ে দলের নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তাঁরা।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত