ভালুকায় নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার
বাংলাদেশ · 2026-09-19 15:15:51 · স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের ভালুকায় নেওড়া নদীতে সাঁতার কাটতে নেমে তানভীর ইসলাম (১৪) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজের ২৮ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করেছে ময়মনসিংহের ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল।আজ শনিবার বিকেল সোয়া ৩টার দিকে নিখোঁজের স্থান থেকে প্রায় দুই কিলোমিটার ভাটিতে ক্বারীঘাট নামক এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত তানভীর ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের কাতলামারী গ্রামের তমিজ উদ্দিনের ছেলে। সে কাতলামারী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
তানভীরের বাবা তমিজ উদ্দিন জানান, শুক্রবার বেলা ১১টার দিকে তানভীর তার বন্ধুকে সঙ্গে নিয়ে উপজেলার কাতলামারী হুতারঘাট নেওড়া নদীতে সাঁতার কাটতে নামে। প্রবল স্রোতের মাঝে একপর্যায়ে তানভীর পানিতে হাবুডুবু খাচ্ছিলেন। এ সময় তার বন্ধু তাকে ধরে নদীর তীরে আনার চেষ্টা করে। কিন্তু নদীতে প্রবল স্রোতের কারণে তানভীরকে ধরে রাখতে পারেনি। এর পর থেকেই তানভীর পানিতে তলিয়ে নিখোঁজ হয়। নদী থেকে উঠে তানভীরের বন্ধু পরিবারের সদস্যদের জানায়। পরে পরিবারের সদস্যরা এলাকার লোকজন নিয়ে নদীতে নেমে তানভীরকে খোঁজতে থাকে। খবর পেয়ে শুক্রবার দুপুরে ভালুকা ও ময়মনসিংহ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার কার্যক্রম শুরু করে।
তানভীরের চাচা বশির উদ্দিন জানান, সমবয়সী বন্ধুর সঙ্গে নদীতে সাঁতার কাটতে গিয়েছিল তানভীর। একপর্যায়ে পানিতে ঝাঁপ দেওয়ার পর তানভীর পানিতে তলিয়ে যায়। ঘটনাটি জানতে পেরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায়।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নেওড়া নদীতে উদ্ধার অভিযান চালানো হয়। তবে ওই সময় তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। রাত হওয়ায় অভিযান স্থগিত করা হয়। শনিবার সকালে আবারও উদ্ধার অভিযান শুরু করা হয়। পরে বিকেল সোয়া ৩টার দিকে নিখোঁজের স্থান থেকে প্রায় দুই কিলোমিটার ভাটিতে ক্বারীঘাট এলাকা থেকে তানভীরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঢাকার বিভিন্ন এলাকায় গতকাল শুক্রবার ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের পর রাজধানীতে তিনশোর বেশি চেকপোস্ট বা তল্লাশি চৌকি বসিয়েছে ডিএমপি ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি)। ঢাকার প্রবেশ ও বাহির হওয়ার পথগুলোতে নজরদারিও বাড়ানো হয়েছে, পাশাপাশি ঢাকার ফ্লাইওভারে ওঠা ও নামার জায়গায়...
রাজধানীর মিরপুর ১১ নম্বরে একটি বাসে অগ্নিকাণ্ডের পর মিরপুর ১ নম্বরেও একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মিরপুর ১ নম্বরের প্রধান সড়কে অভিজাত পরিবহন নামের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। এতে...
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাছ ফেলে দুই দফা ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ও আজ শনিবার ভোর ৫টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় হাঁসাড়া হাইওয়ে থানার উল্টো পাশে এই ঘটনা ঘটে।
গ্রামীণফোনের সাবেক কর্মীদের দাবি, ২০১০-২০১২ সময়কালের ৫ শতাংশ বিলম্বজনিত ক্ষতিপূরণ ও আইনসংগত পাওনা দ্রুত পরিশোধ করতে হবে। গ্রামীণফোন ৫ শতাংশ বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদের আহ্বায়ক আবু সাদাত মো. শোয়েব জানান, সাবেক কর্মীদের এই আন্দোলন গত ২১ মাস ধরে শান্তিপূর্ণভাবে চলছে।