ময়মনসিংহে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও ১০ জনের যাবজ্জীবন
বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-07 08:53:06 · ফরিদ মিয়া
ময়মনসিংহের নান্দাইলে শফিকুল ইসলাম সবির হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদন্ড ও ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে এ রায় ঘোষণা করেন অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোঃ সামছুদ্দিন।মামলার নথির তথ্যমতে, জমি সংক্রান্ত বিরোধে ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারী নান্দাইল উপজেলার চর ভেলামারী এলাকায় শফিকুল ইসলাম সবিরকে কুপিয়ে হত্যার অভিযোগে আসামী সহোদর মোজাম্মেল হক স্বপন, মোঃ আপন মিয়া ও রিপন মিয়া উরফে জিবু (পলাতক) কে ৩০২/৩৪ ধারায় মৃত্যুদন্ড প্রদান করেন বিচারক। এছাড়া বাকী দশ আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, আবু বকর সিদ্দিক, কাঞ্চন মিয়া, রুবেল, পারভেজ, মোফাজ্জল হোসেন, কাশিদ, আল-আমিন, সুমন মিয়া, নয়ন মিয়া, আসাদুল (পলাতক)। যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামীর প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে এক বছরের জেল প্রদান করা হয়।দীর্ঘ সময় পর মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদি পক্ষ।