ময়মনসিংহ মেইল

জামালপুরে ‘গারো হিলস্ রানার্স কমিউনিটি’তে প্রতিদিনই বাড়ছে নতুন সদস্য

বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-06 15:19:09 · স্টাফ রিপোর্টার


সুস্থ শরীর ও সুন্দর জীবনের প্রত্যয়ে জামালপুরে জনপ্রিয় হয়ে উঠছে ‘গারো হিলস্ রানার্স কমিউনিটি’। শারীরিক সুস্থতা, নিয়মিত শরীরচর্চা ও স্বাস্থ্যকর জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে কাজ করা এ সংগঠনে প্রতিদিনই যুক্ত হচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার নতুন নতুন মানুষ।

শুধু শরীরচর্চাই নয়, সুস্থ ও সুন্দর জীবনযাপনের নানা দিক নিয়েও সদস্যদের উৎসাহিত করা হচ্ছে। নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের মাধ্যমে মানুষকে রোগমুক্ত ও কর্মক্ষম রাখার লক্ষ্যেই সংগঠনটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও ‘গারো হিলস্ রানার্স কমিউনিটি’ ব্যাপক সাড়া ফেলেছে। সংগঠনের নিয়মিত কার্যক্রম ও সুস্থ জীবনযাপনের বার্তা দেখে প্রতিদিনই বিভিন্ন পেশার মানুষ এতে যুক্ত হচ্ছেন। ফলে দিন দিন আরও বড় হচ্ছে এ রানার্স কমিউনিটির সদস্যসংখ্যা।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ডা. হাবিবুর রহমান বলেন, “সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের জন্য সঠিক খাদ্যাভ্যাস এবং নিয়মিত শরীরচর্চার কোনো বিকল্প নেই। একজন মানুষকে সুস্থভাবে বেঁচে থাকতে হলে প্রতিদিন ব্যায়াম করার পাশাপাশি ভেজালমুক্ত ও পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে।”

আয়োজকরা মনে করছেন, নিয়মিত শরীরচর্চার এই উদ্যোগ তরুণ প্রজন্মসহ সব বয়সী মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত