জামালপুর যৌনপল্লীতে মাদকবিরোধী অভিযানে ২ জনের কারাদণ্ড
বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-06 14:08:16 · স্টাফ রিপোর্টার
জামালপুর পৌরসভার রাণীগঞ্জ বাজার এলাকায় যৌনপল্লীকে কেন্দ্র করে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন, জেলা পুলিশ, এসআরবি, আনসার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বিত দল।
৬ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখে জেলা প্রশাসন জামালপুরের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তানভীর হায়দার এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব হাসিবুর রহমান।
অভিযানকালে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় ২ জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ কারবার প্রতিরোধে জামালপুর জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।