শেরপুরে বিশ্ব বসতি দিবস পালিত
বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-06 08:06:49 · স্টাফ রিপোর্টার
নানা কর্মসূচির মধ্য দিয়ে শেরপুরে গত ৫ অক্টোবর “সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। দিসটি উপলক্ষে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ, শেরপুরের যৌথ আয়োজনে কালেক্টরেট ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালির নেতৃত্ব প্রদান করেন শেরপুরের জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিন। র্যালি শেষেনগণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এবিএম আশরাফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন। অ
তিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার প্রশাসক মিজ্ আরিফা সিদ্দিকা, প্রেস ক্লাবের সভাপতি জনাব কাকন রেজা, রাজনীতিবিদ জনাব আবদুল বাতেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব মাসুদ হাসান বাদলসহ আরো অনেকে।
আলোচনা সভায় বক্তাগন নিরাপদ ও সবার জন্য উপযোগী আবাসন নিশ্চিতকরণ, পরিকল্পিত নগরায়ণ, পরিবেশবান্ধব ও টেকসই বসতি গড়ে তোলা এবং নাগরিকদের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।