ময়মনসিংহ মেইল

জামালপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহতদের পরিবারকে সহায়তা প্রদান

বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-05 13:59:09 · স্টাফ রিপোর্টার

জামালপুরে রাজীব বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৭ জন ব্যক্তির পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর ২০২৬) প্রতিটি পরিবারকে নগদ ২৫,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।

​বিআরটিএ জামালপুর সার্কেলের উদ্যোগে সড়ক দুর্ঘটনা ট্রাস্টি বোর্ডের অধীন এই সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। একই সাথে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে ট্রাস্টি বোর্ডের নির্ধারিত আর্থিক সহায়তার আবেদন ফরম তুলে দেওয়া হয় এবং তা সঠিকভাবে পূরণে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়।

​সহায়তার নগদ অর্থ ও আবেদন ফরম বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে নিহতদের পরিবারের হাতে সাহায্য তুলে দেন জামালপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হায়দার। এ সময় বিআরটিএ জামালপুর সার্কেলের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত