ময়মনসিংহ মেইল

‘আপনারা আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার আমার কাছে বিজ্ঞাপন চাইবেন’- সাংবাদিককে এসিল্যান্ড

বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-05 10:29:11 · স্টাফ রিপোর্টার


সরকারি দপ্তরের কার্যক্রম নিয়ে সংবাদ প্রকাশের পর এমন মন্তব্যে সাংবাদিকতার স্বাধীনতা, প্রশাসনিক জবাবদিহি এবং সংবাদমাধ্যমের সঙ্গে সরকারি কর্মকর্তাদের পেশাগত সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে।

প্রশ্ন হচ্ছে, সরকারি দপ্তরের কার্যক্রম নিয়ে সংবাদ প্রকাশ কি কর্মকর্তার বিরুদ্ধে ব্যক্তিগত অবস্থান, নাকি জনস্বার্থে জবাবদিহি নিশ্চিত করার দায়িত্ব?

নামজারি ভূমিসেবার গুরুত্বপূর্ণ একটি অংশ। এ কার্যক্রমে ঈশ্বরগঞ্জের অবস্থান পিছিয়ে যাওয়ার তথ্য সঠিক হলে, এর কারণ অনুসন্ধান করা জরুরি। কেন অবস্থানের অবনতি ঘটল, আবেদন নিষ্পত্তির হার কমেছে কি না, সেবাপ্রার্থীরা ভোগান্তিতে পড়ছেন কি না এবং এ পরিস্থিতি উত্তরণে কী পদক্ষেপ নেওয়া হয়েছে—এসব প্রশ্নের উত্তর জনসাধারণের জানা প্রয়োজন।


আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত