বিশ্ব শিক্ষক দিবসে ময়মনসিংহে নানা আয়োজন
বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-05 10:30:24 · স্টাফ রিপোর্টার
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ময়মনসিংহে নানা কর্মসূচি ও আয়োজন অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ময়মনসিংহ শিক্ষা পরিবারের উদ্যোগে একটি র্যালির আয়োজন করা হয়।
একই দিনে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের পক্ষ থেকেও পৃথক র্যালি বের করা হয়। এতে প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। র্যালি শেষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন প্রফেসর আতাউর রহমান।
এছাড়া ময়মনসিংহের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নানা রঙিন আয়োজন করা হয়। এসব আয়োজনে শিক্ষকদের অবদান ও শিক্ষার্থীদের জীবনে শিক্ষকের ভূমিকা তুলে ধরা হয়।