নেত্রকোণায় ভারতীয় পন্যসহ গ্রেপ্তার ১
বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-04 12:59:12 · স্টাফ রিপোর্টার
নেত্রকোণায় ভারতীয় চোরাচালের প্রায় দুইলক্ষ টাকার বিপুল পরিমাণ কসমেটিকসহ পূর্বধলা উপজেলার কাজলা গ্রামের কাউসার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নেত্রকোণা মডেল থানা পুলিশ।
পুলিশ জানায় গতকাল ৩ অক্টোবর শনিবার রাত সাড়ে নয়টার দিকে শহরের সাতপাই এলাকায় মাদক ও চোরাচালের বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে চোরাই পথে আনা ভারতীয় অলিভয়েল তেল, ইমামী সেভেন অয়েল,ডাবসাবান সহ বিভিন্ন মালামালসহ তাকে গ্রেফপ্তার করা হয়,জব্দকৃত মালের বাজার মূল্য আনুমানিক প্রায় দুইলক্ষ টাকা।
নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আবুল খায়ের জানায় চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।