ময়মনসিংহ মেইল

আখতারুজ্জামানের গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ

বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-03 15:14:14 · স্টাফ রিপোর্টার

রাজধানীতে জামায়াতে ইসলামী নেতা ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী।

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় জেলা শহরের কাচারী বাজার মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মসজিদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন, জেলা জামায়াতের আমির মো. রমজান আলী, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, নায়েবে আমির আজিজুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি খালেদ হাসান জুম্মন ও উপজেলা জামায়াতের আমির নজরুল ইসলাম। এতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকেরা অংশ নেন।

জামায়াতের নেতা-কর্মীরা রঞ্জনের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে তার মুক্তির দাবি করেন। এ সময় তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

জানা গেছে, বৃহস্পতিবার (১ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীসেবা ও ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। পরদিন শুক্রবার তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়। একই দিন রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।


আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত