ময়মনসিংহ মেইল

মাদারগঞ্জে হেরোইনসহ এক মাদক কারবারি আটক

বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-04 12:56:33 · স্টাফ রিপোর্টার

জামালপুর মাদারগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ টি ছোট প্যাকেটে (পুরিয়া) হেরোইনসহ মোশারফ হোসেন (৩৮) নামে এক মাদক কারবারি কে আটক করা হয়েছে।

একটি সূত্রে যায়, শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মোশারফ হোসেন বালিজুড়ী মোল্লাপাড়া শেখবাড়ী মৃত মক্কু শেখের ছেলে।

মাদারগঞ্জ মডেল থানা পুলিশের অভিযানকালে তার কাছ থেকে ৬ প্যাকেটে হেরোইন উদ্ধার করা হয়েছে । গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে রোববার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে মোশাররফ কে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে মাদারগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি স্নেহাশিস রায় বলেন, মোশারফ কে গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে মোশাররফ কে আদালতে প্রেরণ করা হয়েছে। মোশারফ হোসেনের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে।


আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত