জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাথে পাচঁটি সমঝোতা স্মারক স্বাক্ষর
বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-04 12:57:34 · স্টাফ রিপোর্টার
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাথে পাচঁটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে। গবেষণাগারে তৈরি জ্ঞান ও উদ্ভাবন—শুধু গবেষণাপত্রে সীমাবদ্ধ না রেখে তা পৌঁছে দিতে হবে শিল্পখাতে। একই সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ তৈরিতেও বিশ্ববিদ্যালয়কে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। এমন লক্ষ্য সামনে রেখে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। একাডেমিয়া–ইন্ডাস্ট্রি সহযোগিতা বিষয়ক সেমিনার। পাশাপাশি শিক্ষা ও গবেষণায় সহযোগিতার লক্ষ্যে পাঁচটি প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে তৈরি হচ্ছে নতুন নতুন ধারণা, উদ্ভাবন ও প্রযুক্তি। কিন্তু গবেষণার ফল যদি বাস্তব শিল্পখাতে কাজে না লাগে, তাহলে সেই গবেষণার সুফল পৌঁছাবে কতটা?