শেরপুরে বক শিকারের দায়ে একজনের কারাদণ্ড ১১:৩৮ এ.এম. | সেপ্টেম্বর ২৪
বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-24 11:37:31 · স্টাফ রিপোর্টার
শেরপুরের নকলা উপজেলায় বক শিকারের দায়ে আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এ দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত আব্দুর রাজ্জাক উপজেলার গনপদ্দী ইউনিয়নের মৃত সুরুজ আলীর ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০২৬-এর আওতায় আব্দুর রাজ্জাককে এ সাজা দেওয়া হয়েছে।
শেরপুরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার জানান, পাখি শিকার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। এ বিষয়ে তিনি স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।