দীর্ঘস্থায়ী ব্যাটারি ও এআই ফিচারে এলো টেকনোর নতুন ফোন
টেক মেইল · 2026-09-24 08:59:06 · মেইল ডেস্ক
দেশের বাজারে নিজেদের নতুন স্মার্টফোন স্পার্ক ৫০সি উন্মোচন করেছে প্রযুক্তি ব্র্যান্ড টেকনো। ডিউরেবল ডিজাইন, স্মুথ পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি ও এআই-নির্ভর বিভিন্ন ফিচার নিয়ে এসেছে ডিভাইসটি।
স্পার্ক ৫০সি-তে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ১২০ হার্জ ডিসপ্লে এবং মিডিয়াটেক হেলিও জি৮১ প্রসেসর। স্মার্টফোনটির অন্যতম আকর্ষণ আইপি৬৮ ও আইপি৬৯ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স, যা ধুলা ও পানির বিরুদ্ধে বাড়তি সুরক্ষা দেয়। পাশাপাশি রয়েছে আন্ডারওয়াটার ফটোগ্রাফি সুবিধা।
ডিভাইসটিতে এসজিএস ৫-স্টার ড্রপ রেজিস্ট্যান্সও রয়েছে, যা ১.৭ মিটার পর্যন্ত উচ্চতা থেকে পড়ে যাওয়ার মতো পরিস্থিতিতে সুরক্ষা দেওয়ার জন্য তৈরি।
দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য এতে রয়েছে ৫২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। কানেক্টিভিটি উন্নত করতে রয়েছে ফ্রিলিংক ২.০ ও সিগন্যাল এনহ্যান্সমেন্ট সেন্সর। এছাড়া ৩০০ শতাংশ আল্ট্রা ভলিউম ও স্টেরিও ডুয়াল স্পিকার, ইনফ্রারেড রিমোট কন্ট্রোল এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
ফটোগ্রাফির জন্য ফোনটিতে রয়েছে ডুয়াল ফ্ল্যাশসহ ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
অ্যান্ড্রয়েড ১৬-চালিত স্পার্ক ৫০সি-তে রয়েছে এআই কল নয়েজ ক্যান্সেলেশন, এআই ইমেজিং, হেলথ অ্যাসিস্ট্যান্স, আস্ক এলা, এআই রাইটিং ও হাই ট্রান্সলেটসহ বিভিন্ন এআই ফিচার।
বাংলাদেশে ফোনটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। ৪ জিবি র্যাম (সর্বোচ্চ ১২ জিবি এক্সটেন্ডেড র্যাম)-এর ৬৪ জিবি সংস্করণের দাম ২১,৯৯৯ টাকা এবং ১২৮ জিবি সংস্করণের দাম ২৩,৯৯৯ টাকা।