ময়মনসিংহ মেইল

ময়মনসিংহে শহীদ সাগর চত্বরে অগ্নিসংযোগ: ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে আমরণ অনশনে জুলাই ঐক্যের ছাত্র-জনতা

বৃহত্তর ময়মনসিংহ · 2026-11-09 09:15:35 · মেইল ডেস্ক

ময়মনসিংহে ২০২৪-এর জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ মো. রিদওয়ান হোসেন সাগরের স্মৃতিস্তম্ভ চত্বরে মধ্যরাতে দুর্বৃত্তদের দেয়া অগ্নিকাণ্ডের প্রতিবাদে আমরণ অনশনে বসেছেন জুলাইযোদ্ধারা। দোষীদের দ্রুত শনাক্ত ও শাস্তির দাবিতে ‘জুলাই ঐক্য বিপ্লবী ছাত্র-জনতা, ময়মনসিংহ’-এর ব্যানারে এ কর্মসূচি শুরু হয়েছে।সরেজমিনে দেখা যায়, চত্বর প্রাঙ্গণে ব্যানার ও প্রতিবাদী প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। প্ল্যাকার্ডে ‘সাগর চত্বরে আগুন কেন?’, ‘প্রশাসন জবাব চাই’ এবং ‘অনশন অনশন’ স্লোগান লিখে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।বিক্ষোভকারীরা জানান, রাতের আঁধারে শহীদ সাগরের স্মৃতিস্তম্ভ চত্বরে আগুন লাগিয়ে বিপ্লবের চেতনাকে অপমান করার অপচেষ্টা চালানো হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তারা প্রশাসনের কাছে ২৪ ঘণ্টার স্পষ্ট আল্টিমেটাম দিয়েছেন।অনশনরত আন্দোলনকারীদের দাবি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে শহীদ চত্বরে অগ্নিসংযোগে জড়িত সব অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, দাবি আদায় ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের এই আমরণ অনশন কর্মসূচি অব্যাহত থাকবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত