ময়মনসিংহ মেইল

জাবিপ্রবির প্রথম নারী চেয়ারম্যান কিশোরগঞ্জের ওয়াহিদা আক্তার

বৃহত্তর ময়মনসিংহ · 2026-11-08 10:11:24 · স্টাফ রিপোর্টার

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) জিওলজি (ভূতত্ত্ব) বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন কিশোরগঞ্জের সন্তান প্রভাষক ওয়াহিদা আক্তার। আগামী তিন বছরের জন্য তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টির ইতিহাসে প্রথম নারী শিক্ষক হিসেবে বিভাগীয় চেয়ারম্যানের দায়িত্ব পেলেন তিনি।

গত ৫ নভেম্বর (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সারোয়ার জাহানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, জাবিপ্রবি আইনের প্রথম সংবিধির ধারা ৪-এর উপধারা (২) ও (২)(খ) অনুযায়ী ওয়াহিদা আক্তারকে এ প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়, তাঁর যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে। দায়িত্ব পালনের জন্য তিনি নিয়ম অনুযায়ী নির্ধারিত ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। পাশাপাশি বর্তমান চেয়ারম্যানের কাছ থেকে দ্রুত দায়িত্বভার বুঝে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষকতা পেশায় যুক্ত হওয়ার আগে দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পেশাগত দায়িত্ব পালন করেছেন ওয়াহিদা আক্তার। তাঁর কর্মজীবনে তিনি পেট্রোবাংলার অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডে (বাপেক্স) সহকারী ব্যবস্থাপক, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরে (জিএসবি) সহকারী পরিচালক এবং পরিবেশ মন্ত্রণালয়ে সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিভাগীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার পর নিজের অনুভূতি জানিয়ে ওয়াহিদা আক্তার বলেন, “বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের, গর্বের এবং একই সঙ্গে বড় একটি দায়িত্বের বিষয়। আমি এই দায়িত্বকে শুধু একটি পদ বা সম্মান হিসেবে দেখি না, বরং বিভাগের উন্নয়ন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তোলার একটি সুযোগ হিসেবে বিবেচনা করি। সেই সঙ্গে নাজমুল হোসেন স্যারকে বিভাগ ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই এই নতুন বিভাগের ভিত্তি দাঁড় করিয়ে দেওয়ার জন্য। আমরা কৃতজ্ঞ।”

শিক্ষার্থীদের নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তিনি আরও বলেন, “আমার সবচেয়ে বড় স্বপ্ন হলো, আমার শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তোলা, যেন তারা এই তীব্র প্রতিযোগিতামূলক বিশ্বে আত্মবিশ্বাসের সঙ্গে সবার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। সেটা হোক জিওলজিক্যাল সেক্টরে চাকরি, বিসিএস কিংবা দেশ-বিদেশের উচ্চশিক্ষা ও গবেষণা। আমি চাই, আমাদের শিক্ষার্থীরা প্রতিটি ক্ষেত্রে নিজেদের যোগ্যতা ও মেধার স্বাক্ষর রাখুক।”

উল্লেখ্য, ওয়াহিদা আক্তার জিওলজি বিভাগের প্রথম শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছিলেন। এবার তিনিই বিভাগটির প্রথম নারী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন। তাঁর আগে বিভাগটির প্রতিষ্ঠাকাল থেকে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক নাজমুল হোসেন।

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত