নান্দাইলে পৈত্রিক জমি নিয়ে বিরোধে পাঁচ বোনের বিরুদ্ধে ভাইয়ের অভিযোগ
বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-21 11:46:09 · ফরিদ মিয়া
ময়মনসিংহের নান্দাইলে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে পাঁচ বোনের বিরুদ্ধে মারধর, জমি বিক্রি, হয়রানি ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন চন্ডিপাশা গ্রামের মো. আব্দুর রাশিদ নামে এক ব্যক্তি। এ ঘটনায় তিনি কর্মরত সাংবাদিকদের কাছে লিখিত অভিযোগ দিয়ে ঘটনার তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।অভিযোগে আব্দুর রাশিদ উল্লেখ করেন, নান্দাইল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চণ্ডীপাশা এলাকার বাসিন্দা তিনি। অভিযুক্তরা হলেন ফাতেমা আক্তার (২৮), শাহিদা খাতুন (৩০), সুফিয়া খাতুন (৩৮), নাজমা আক্তার (৩৪) ও আম্বিয়া খাতুন (৬০)। তারা সবাই মৃত হাজী আব্দুল খালেকের সন্তান এবং অভিযোগকারীর সহোদর ও সৎ বোন।লিখিত অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে পৈতৃক জমিজমা ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছে। এর জেরে অভিযুক্তরা তাকে ও তার ছোট ভাইয়ের স্ত্রী নাদিরা আক্তারকে বাড়ি থেকে উচ্ছেদের জন্য বিভিন্নভাবে হয়রানি করছেন বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি মিথ্যা অভিযোগ দিয়ে ৯৯৯ নম্বরে ফোন করে একাধিকবার পুলিশ বাড়িতে নিয়ে আসারও অভিযোগ করা হয়েছে।আব্দুর রাশিদের অভিযোগ, গত ১৯ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৭টা ৪০ মিনিটের দিকে অভিযুক্তরা তাকে ও তার স্ত্রী আয়শা আক্তারকে মারধর করেন। এ সময় শরীরের বিভিন্ন স্থানে কামড়ে রক্তাক্ত জখম করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।অভিযোগে আরও বলা হয়, গত ২৮ জুন অভিযুক্তরা তাকে না জানিয়ে তার পিতার রেখে যাওয়া জমির দুই দাগ থেকে ১০ শতাংশ জমি ৫২ লাখ টাকায় অন্যত্র বিক্রি করেছেন। এ ছাড়া তার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে ভুল তথ্য উপস্থাপন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বক্তব্য ও ছবি প্রকাশ করে সামাজিকভাবে হেয় ও মানহানি করা হয়েছে বলে অভিযোগ করেন আব্দুর রাশিদ।তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের পাশাপাশি তার প্রয়াত ছোট ভাই শাহজাহানের স্ত্রী-সন্তানদের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।অভিযোগপত্রে আব্দুর রাশিদ আরও দাবি করেন, এর আগেও তাকে মারধর করে ডান হাতের শাহাদাত আঙুল শরীর থেকে বিচ্ছিন্ন করা এবং বুকে গুরুতর জখম করা হয়েছিল।এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।