ময়মনসিংহ মেইল

মুক্তাগাছায় পিসিসির সমন্বিত শিক্ষা বিষয়ক সংযোগ সভা

বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-20 12:20:00 · স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের মুক্তাগাছায় প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের ইআরইডিএমসিএম প্রকল্পের উদ্যোগে সমন্বিত শিক্ষা বিষয়ক এক নীতি নির্ধারণী ও সংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা কবিতা নন্দীর সভাপতিত্বে এতে আলোচনায় অংশ নেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) জাকিয়া আক্তার, ওয়ার্ল্ড ভিশন মুক্তাগাছা এপি ম্যানেজার রোল্যান্ড গোমেজ, সাংবাদিক এম ইদ্রিছ আলী, টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর মো. দেলোয়ার, স্বপ্নকুড়ি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক সুমী গৌড়, পিসিসি কর্মকর্তা সারওয়ার, যুব প্রতিনিধি খুশনুর প্রমুখ।
সভায় প্রতিবন্ধী জনগোষ্ঠির জন্য সমন্বিত শিক্ষা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে সরকারী শিক্ষা বিভাগ, বেসরকারী অংশীজন ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সমন্বিত ও যৌথ ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করা কহয়। মুক্ত আলোচনা পর্বে সরকারী কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, এনজিও প্রতিনিধি, যুব ফোরাম, এসএমসি প্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিগণ অংশ নেন।
সমাপনি বক্তব্যে ইআরডিএমসিএম প্রকল্পের সমন্বয়কারী মো. ইকবাল হোসেন অংশীজন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সামগ্রিক উন্নয়ন, মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে এই প্রকল্প নিরলস কাজ করে যাচ্ছে। প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার ও তাদের জীবনমান উন্নয়নে এই প্রতিষ্ঠান আগামীতে আরো বৃহৎ পরিসরে কাজ করবে মর্মে প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত