ময়মনসিংহ মেইল

‘ইত্যাদি’ এবার জামালপুরে

বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-20 06:52:03 · স্টাফ রিপোর্টার

ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে সীমান্তবর্তী জেলা জামালপুরে। অনুষ্ঠানের মূল মঞ্চটি নির্মাণ করা হয়েছে বকশীগঞ্জ উপজেলার গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্রের উন্মুক্ত চত্বরে।
ইত্যাদির এবারের পর্বে থাকছে দুটি গান। একটিতে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই ও তসিবা বেগম। গানটি লিখেছেন লিটন অধিকারী রিন্টু, সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। বরাবরের মতো এবারও অন্তর্ভুক্ত করা হয়েছে জেলা পরিচিতিমূলক নৃত্যগীত। গেয়েছেন মিজান মাহমুদ রাজীব ও সিঁথি সাহা। মনিরুজ্জামান পলাশের লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। এস কে জাহিদের পরিচালনায় স্থানীয় বাঙালি ও গারোদের নৃত্য পরিবেশনা পুরো মঞ্চকে প্রাণবন্ত করে তোলে।
দর্শকপর্বে জামালপুরকে ঘিরে করা প্রশ্নোত্তরের মাধ্যমে দর্শকদের মধ্য থেকে চারজনকে নির্বাচন করা হয়। জামালপুরের চারজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের কালজয়ী চারটি গানের অংশবিশেষ পরিবেশন করেন তাঁরা।
এবারও থাকছে বেশ কিছু তথ্যবহুল ও হৃদয়স্পর্শী প্রতিবেদন। জামালপুরের অর্থনীতি ও সংস্কৃতির অনন্য প্রতীক নকশিকাঁথা এবং ঐতিহ্যবাহী খাবার মিল্লি বা পিঠালির ওপর বিশেষ প্রতিবেদনের পাশাপাশি জামালপুর জেলার ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নসম্পদের ওপর তথ্যভিত্তিক চিত্র তুলে ধরা হয়েছে। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে স্বাবলম্বী হওয়া ফেরদৌস হাসান বাপ্পী ও ওসনাই খাতুন দম্পতির অদম্য জীবনসংগ্রামের গল্প নিয়ে থাকছে মানবিক প্রতিবেদন।
বিদেশি প্রতিবেদন পর্বে থাকছে চীনের নয়নাভিরাম সুঝৌ সিটির ওপর একটি বিশেষ চিত্রায়ণ। থাকছে কাশেম টিভির রিপোর্টার ও নাতির প্রাণবন্ত আলাপ। রয়েছে বেশ কিছু সামাজিক অসংগতি ও সমসাময়িক প্রসঙ্গনির্ভর তীক্ষ্ণ ও তির্যক নাট্যাংশ। এতে অভিনয় করেছেন সোলায়মান খোকা, মীর নাসিমুল ইসলাম সেলিম, সুভাশিষ ভৌমিক, আবদুল্লাহ রানা, আনন্দ খালেদ, মুকিত জাকারিয়া, সুমন পাটোয়ারী, তারিক স্বপন, মুকুল সিরাজ, সুজাত শিমুল, আবু হেনা রনি, রাজিব সালেহীন প্রমুখ।
ইত্যাদির এই নতুন পর্ব প্রচারিত হবে ২৫ সেপ্টেম্বর শুক্রবার বিটিভিতে রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
দুই যুগ ধরে গান, গিটার আর ড্রামসে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন রায়েফ আল হাসান। রাফা নামেই সবার কাছে পরিচিত তিনি। একাধিক ব্যান্ডে বাজালেও ‌অর্থহীন ও ক্রিপটিক ফেইটের সদস্য হিসেবেই বেশি পরিচিতি পেয়েছেন। কয়েক বছর আগে অ্যাভয়েড রাফা নামে গঠন করেছেন নিজের ব্যান্ড। ব্যান্ডটি নিয়ে দেশের মঞ্চে নিয়মিত পারফর্ম...
গাজায় বেসামরিক ফিলিস্তিনিদের ওপর অব্যাহত হামলা ও চরম মানবিক সংকটের প্রতিবাদে ২০২৭ সালের ‘ইউরোভিশন সং কনটেস্ট’ বয়কটের ঘোষণা দিয়েছে আয়ারল্যান্ড। ইসরায়েলের অংশগ্রহণের কারণে প্রতিযোগিতা থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেওয়ার পাশাপাশি এই আসর সম্প্রচার না করারও সিদ্ধান্ত নিয়েছে দেশটির...
সমাপ্তির পথে নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘এমিলি ইন প্যারিস’। সম্প্রতি শেষ হয়েছে সিরিজটির ফাইনাল বা ষষ্ঠ সিজনের শুটিং। এর মধ্য দিয়ে এমিলি কুপার চরিত্রকে বিদায় জানালেন অভিনেত্রী লিলি কলিন্স। দীর্ঘ সাত বছর ধরে চরিত্রটির সঙ্গে জড়িয়ে থাকার পর শেষ দিনের শুটিং শেষে আবেগঘন বার্তায় অভিনেত্রী জানান..,.
দীর্ঘ বিরতির পর মোস্তফা কামাল রাজের ‘ফিরে আসার গল্প’ দিয়ে ধারাবাহিক নাটকে ফেরার কথা ছিল অভিনেত্রী সুমাইয়া শিমুর। নাটকটি নিয়ে উচ্ছ্বসিত ছিলেন তিনি। জানিয়েছিলেন, অভিনয়কে মিস করছিলেন, ক্যামেরার সামনে আবার ফিরতে পেরে অনেক খুশি।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত