ময়মনসিংহ মেইল

হামের উপসর্গে শিশু ও ডেঙ্গুতে আক্রান্ত যুবকের মৃত্যু

বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-20 12:21:08 · স্টাফ রিপোর্টার

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাকালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে এক শিশু ও ডেঙ্গু আক্রান্ত এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে হাম-হামের উপসর্গে ৭৩ শিশু ও ডেঙ্গু আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যি হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানে পৃথক সামারিতে এসব তথ্য জানানো হয়। সামারিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩১ শিশু ভর্তি হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৯ শিশু। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১১৬ শিশু। চলতি বছরের মাঝামাঝি সময় থেকে হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৪ হাজার ২৯২ শিশু চিকিৎসা নিয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪ হাজার ১০৩ জন ও মারা গেছে মোট ৭৩ শিশু। হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া মেয়ে শিশুটির বয়স সাড়ে তিন বছর। শিশুটি গত ৬ সেপ্টেম্বর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। পরে শনিবার রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। এদিকে, হাসপতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মোজাম্মেল হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত মোজাম্মেল শেরপুর সদর উপজেলার ইদ্রিস আলীর ছেলে। মোজাম্মেল গত ১৯ সেপ্টেম্বর দুপুর পৌনে ১২টার দিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। পরে আজ ভোররাত সোয়া ৩টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোজাম্মেল মারা যায়। হাসপাতাল থেকে পাঠানো ডেঙ্গু সামারি জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৪০ জন, ছুটি নিয়ে বাড়ি ফিরেছেন ৪৫ জন, বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১২৪ জন রোগী। এদের মাঝে পুরুষ ৬৬ জন, নারী ৪৬ জন ও শিশু ১১ জন। চলতি বছরে মোট ভর্তি হয়েছে ২ হাজার ৪৬২ জন। মোট মারা গেছেন ২১ জন। ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মাইন উদ্দিন খান হামের উপসর্গে শিশু ও ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত