ময়মনসিংহ মেইল

আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে মুক্তাগাছায় বিএনপির বিক্ষোভ

বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-24 12:59:30 · স্টাফ রিপোর্টার

 কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে ময়মনসিংহের মুক্তাগাছায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে শহরের পুরাতন সাহেব বাজার এলাকায় ময়মনসিংহ-জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়।

সমাবেশ ও মিছিলে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের বিরুদ্ধে এবং নৈরাজ্য, সন্ত্রাস, সহিংসতা ও অস্থিতিশীলতার অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দেন।

মুক্তাগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও মুক্তাগাছা আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন বাবলু এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রোকনোজ্জামান রোকন।

এ ছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হাসান, মতিউর রহমান খোকন, বিএনপি নেতা এটিএম ইলিয়াসসহ অন্যরা।

সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জাকারিয়া হারুন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র শহীদুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুর্শিদুজ্জামান খান সাইফুলসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা।

সমাবেশে বিএনপি নেতারা দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে তাঁদের বক্তব্য তুলে ধরেন।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত