ময়মনসিংহ মেইল

সবুজের সমুদ্র—পাতায় পাতায় কৃষকের স্বপ্ন

খোলা কলাম · 2026-09-23 13:00:25 · উত্তম ঘোষ

তুমুল  সবুজ। সবুজের  সমারোহ আর ভালবাসা। আমাদের  মাঠের  ছবি।   এ যেন মাটির বুকজুড়ে বিছিয়ে রাখা এক বিশাল সবুজ চাদর। সারি সারি ধানের চারা বাতাসের মৃদু স্পর্শে দুলছে—কখনো একসঙ্গে, কখনো আলাদা আলাদা; অথচ তাদের গন্তব্য এক। এই সবুজের ভেতরেই লুকিয়ে আছে বাংলার কৃষকের স্বপ্ন, ঘামের গল্প আর ভবিষ্যতের আশ্বাস।ধানের  চারা শুধু  ধানক্ষেত শুধু একটি ফসলের মাঠ নয়; এটি আমাদের গ্রামীণ জীবনের এক জীবন্ত কাব্য। ভোরের শিশিরে ভেজা পাতাগুলো যখন সূর্যের আলোয় ঝিলমিল করে, তখন মনে হয় প্রকৃতি নিজ হাতে লিখে চলেছে সবুজ অক্ষরের কোনো মহাকাব্য। প্রতিটি চারা যেন বলে—“আমি একদিন শস্য হব, মানুষের অন্ন হব, একটি পরিবারের হাসির কারণ হব।”বাতাসের শব্দে কথা বলে প্রকৃতি, পাতার দোলায় বাজে নিঃশব্দ সুর। মাটির গন্ধে মিশে থাকে শৈশবের স্মৃতি, গ্রামের পথ, বর্ষার জল আর কৃষকের নিরন্তর পরিশ্রম।এই সবুজ ধানের  মাঠের দিকে তাকালে মনে পড়ে—আমাদের ভাতের প্রতিটি দানার পেছনে কত মানুষের শ্রম। কৃষক রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, কাদামাটিতে পা ডুবিয়ে যে স্বপ্ন বুনে দেন, তারই ফল আমাদের প্রতিদিনের খাবারের থালা।সবুজের সবুজ বাংলার প্রাণ। এখানে  মাটির সঙ্গে মানুষের গভীর সম্পর্ক, প্রতিটি চারা সঙ্গে কৃষকের  জীবনের প্রতি বিশ্বাস এবং আগামী দিনের আশাবাদ।সবুজ ধানের পাতাগুলো যেন বাতাসে দুলে আজ একটাই কথা বলে—মাটি বাঁচলে কৃষক বাঁচবে, কৃষক বাঁচলে বাঁচবে আমাদের খাদ্য , আর অন্ন বাঁচলে বাঁচবে মানুষের জীবন। এ সবুজ ফসলের মাঠ আমাদের নিঃশ্বাস প্রশ্বাস  আর হৃদপিণ্ড।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত