ময়মনসিংহ মেইল

নান্দাইলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি

বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-22 13:22:18 · প্রতিবেদক, নান্দাইল


ময়মনসিংহের নান্দাইলে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।
কর্মসূচিতে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এ সময় ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, পানি জমতে না দেওয়া এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মসূচিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত