ময়মনসিংহ মেইল

ঈশ্বরগঞ্জ সরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তিতে অনিয়ম, অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-22 15:49:06 · স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ সরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তিতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে। সরজমিন কলেজে গিয়ে জানা গেছে, ২০২৬ সনের এইচ.এস.সি প্রথম বর্ষে ছাত্র-ছাত্রী ভর্তিতে ৩১৩০ টাকার রশিদ প্রধান করা হচ্ছে। অতিরিক্ত আরও ৩০০টাকা নেওয়া হচ্ছে তথ্য ও নির্দেশনাবলী নামে ৩০ পৃষ্ঠার একটি বই প্রদান করা হয়।

 ভর্তির ৩১৩০ ও অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে জানতে ভর্তি কমিটির প্রধান উপাধ্যক্ষ আব্দুল হান্নানের কাছে জানতে চাইলে তিনি কোন খাতে কত টাকা নেওয়া হচ্ছে সেটি দেখাতে পারেনি। 

পরে অধ্যক্ষ রফিকুল ইসলাম খানের কাছে গিয়ে জানা যায়, গত ২ সেপ্টেম্বর তার স্বাক্ষরিত উচ্চমাধ্যমিক ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তি ফিসহ অন্যান্য ফি আদায় তালিকায় ২৮৫০ টাকার নেওয়ার কথা থাকলেও টাকা আদায়ের রশিদে কোন খাত উল্লেখ না করে এক সাথে ৩১৩০ টাকা অগ্রণী ব্যাংক ঈশ্বরগঞ্জ শাখায় জমা নেওয়া হচ্ছে।

 রশিদ জমা দিয়ে অফিস থেকে ফরম উত্তোলনের সময় আরও অতিরিক্ত ৩০০টাকা নেওয়া হচ্ছে। কলেজ নির্ধারিত ২৮৫০ নির্ধারণ করা হলেও নেওয়া হচ্ছে ৩৪৩০ টাকা। প্রতি শিক্ষার্থী কাছ থেকে ৫৮০টাকা অতিরিক্ত নেওয়া হয়। 

উপাধ্যক্ষ ও ভর্তি কমিটির প্রধান বলেন, হিসেবে ভুল হয়েছে পরে এটি সমন্বয় করা হবে। অতিরিক্ত ৩০০টাকা কেন নেওয়া হচ্ছে জানতে চাইলে তিনি বলেন তথ্য ও নির্দেশনাবলী বই প্রদানের জন্য নেওয়া হচ্ছে এটা সব কলেজেই নেয়। 

অধ্যক্ষ রফিকুল ইসলাম খান বলেন, উচ্চমাধ্যমিক ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তি ফিসহ অন্যান্য ফি আদায় তালিকায় ২৮৫০ টাকার নেওয়ার কথা কিন্তু বেশি নেওয়ার বিষয়টি আমার জানা নেই। 

এমনটি হয়ে থাকলে পরে শিক্ষার্থীদের ফেরত দেওয়া হবে। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা ময়মনসিংহ অঞ্চল এর কলেজ শাখার উপ-পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, অধ্যক্ষ স্বাক্ষরিত ভর্তি ও অভ্যন্তরীণ ফি ব্যতীত অন্য কোন টাকা নেওয়ার নিয়ম নেই এবং রশিদ ছাড়া টাকা নেওয়া অনিয়ম।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত