শেরপুরে অসচ্ছল রোগী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের আর্থিক সহায়তা প্রদান
বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-22 15:58:27 · স্টাফ রিপোর্টার
শেরপুরে জেলা পরিষদের উদ্যোগে আর্থিকভাবে অসচ্ছল রোগী এবং দরিদ্র ও মেধাবী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। ২২ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে জেলা পরিষদের ‘নিসর্গ’ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব চেক তুলে দেন জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশীদ পলাশ।
ওইসময় তিনি বলেন, আর্থিক সীমাবদ্ধতা থাকলেও শেরপুরবাসীর পাশে জেলা পরিষদের সহযোগিতার হাত সাধ্য অনুযায়ী সবসময় প্রসারিত থাকবে। সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমাদের এই প্রচেষ্টা আপনাদের সামগ্রিক চাহিদা সম্পূর্ণরূপে পূরণ করতে না পারলেও জেলা পরিষদ পরিবার আপনাদের দুঃখে সমব্যথী হয়ে সবসময় পাশে আছে এবং থাকবে। তিনি আরও বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কষ্ট কিছুটা লাঘব করাই জেলা পরিষদের এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, সহকারী প্রকৌশলী নাজমুল হাসান, সার্ভেয়ার সাইফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং সহায়তা পাওয়া উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক-প্রকাশক : রফিকুল ইসলাম আধার
উপদেষ্টা সম্পাদক : সোলায়মান খাঁন মজনু ।। নির্বাহী সম্পাদক : মোহাম্মদ জুবায়ের রহমান ব্যবস্থাপনা সম্পাদক-১ : ফারহানা পারভীন মুন্নী ।। ব্যবস্থাপনা সম্পাদক-২ : আলমগীর কিবরিয়া কামরুল অফিস : বটতলা (কালিরবাজার) শেরপুর টাউন, শেরপুর। ।। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধন নং-৮২