ময়মনসিংহ মেইল

আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে মাদারগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল

বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-23 10:42:45 · স্টাফ রিপোর্টার

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বালিজুড়ী হাইস্কুল মোড়ের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। পরে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেলের সঞ্চালনায় বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর।

এ সময় তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অতীতেও আগুন-সন্ত্রাস চালিয়ে নিরীহ মানুষকে হত্যা করেছে। বর্তমানে তারা আবারও আগুন-সন্ত্রাসের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলেও দাবি করেন তিনি। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।

মিছিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক হাবিবুর রহমান হবু, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক রকিব লিটন, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, দপ্তর সম্পাদক মুসকিল আহসান, পৌর যুবদলের আহ্বায়ক তারিকুল ইসলাম রুনু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল-মামুন, পৌর কৃষকদলের সদস্য সচিব স্বপন মিয়া, পৌর শ্রমিকদলের সদস্য সচিব হাফিজুর রহমান নান্নু, পৌর ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।



আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত