ময়মনসিংহ মেইল

মাদারগঞ্জে নারীর ঘর থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার, ৩ মাসের কারাদণ্ড

বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-23 12:49:03 · স্টাফ রিপোর্টার


জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বালিজুড়ী পশ্চিমপাড়া এলাকায় শিরিনা (৪০) নামে এক নারীর বসতঘর থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধারের পর তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বালিজুড়ী পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তার বসতঘর থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল দিও।

আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় শিরিনাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত নারীকে পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মাদকদ্রব্যের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।



আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত