ময়মনসিংহ মেইল

জামালপুরের মেয়ে কুহু শিশুদের নোবেল খ্যাত শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত

বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-07 13:18:04 · স্টাফ রিপোর্টার

জামালপুরের মেয়ে অহঙ্কারের প্রতীক কুহু শিশুদের নোবেল খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারেরর জন্য মনোনয়ন পেয়েছেন। এজন্য জামালপুরবাসী ভীষণভাবে গর্বিত ।

২০২৬ সালে শিশু অধিকার, বাল্যবিবাহ প্রতিরোধ, লিঙ্গ সমতা ও সামাজিক সচেতনতা তৈরিতে কাজ করে আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি পেয়েছে জামালপুরের মেয়ে কাশফিয়া জান্নাত কুহু। ‘শিশুদের নোবেল’ হিসেবে পরিচিত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬ এর প্রাথমিক মনোনয়ন পেয়েছে সে।

শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শিশু সাংবাদিক সে। ২০২৬ সালের এ পুরস্কারের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রাথমিকভাবে ২৯৮ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্যে বাংলাদেশ থেকে মনোনয়ন পেয়েছে ৪২ জন।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচুড়া ইউনিয়নের মোমেনাবাদ এলাকার মেয়ে কাশফিয়া জান্নাত কুহু। শিক্ষক দম্পতি কাইয়ুম হিলালী মাইকেল ও শিউলী খাতুনের সন্তান সে। বর্তমানে ঢাকায় পড়াশোনা করে। সে নিজের শেকড়ের সঙ্গে যোগাযোগ রেখে শিশু অধিকার ও সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সারাদেশে।


আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত