ময়মনসিংহ মেইল

কলমাকান্দায় ৫ হাজার গাছের চারা লাগাবেন বিএনপি’র সভাপতি

বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-26 08:38:24 · স্টাফ রিপোর্টার


নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নে পরিবেশের ভারসাম্য রক্ষায় পাঁচ হাজার গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছেন লেংগুরা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল হক।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে লেংগুরা রাবার ড্যাম এলাকায় পাঁচ শতাধিক গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।

আব্দুল হক বলেন, ‘গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং মানুষের জীবন ও জীবিকার সঙ্গে সরাসরি জড়িত। তাই শুধু রাজনৈতিক কর্মকাণ্ড নয়, মানুষের কল্যাণে সামাজিক ও পরিবেশবান্ধব কাজও করা প্রয়োজন।আমাদের লেংগুরা সবুজ-শ্যামল এলাকা। এই সৌন্দর্য ও পরিবেশ আরও সমৃদ্ধ করতে পর্যায়ক্রমে পাঁচ হাজার গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছি। রোপণ করেই দায়িত্ব শেষ নয়, গাছগুলো যাতে বেড়ে উঠতে পারে, সেদিকেও আমরা নজর রাখব। সবাইকে নিজ নিজ জায়গা থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানাই।’

তিনি বলেন— পর্যায়ক্রমে লেংগুরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব গাছের চারা রোপণ করা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা ওলামা দলের আহ্বায়ক মোহাম্মদ আলী, লেংগুরা ইউনিয়ন বিএনপির সভাপতি হালিম হাওলাদার, সহসভাপতি তানভীর আহমেদ, সাবেক সভাপতি মুন্তাজ উদ্দিন, সাধারণ সম্পাদক নাজিমউদ্দিন, লেংগুরা যুবদলের আহ্বায়ক মোফাজ্জল হোসেন মিলম, সদস্যসচিব নবীন হাওলাদারসহ লেংগুরা ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত