নান্দাইলে ৫ বাড়িতে সিদঁ কেটে চুরি
বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-26 12:01:24 · ফরিদ মিয়া
ময়মনসিংহের নান্দাইলে শুক্রবার দিবাগত রাতে পাঁচ বাড়িতে সিদঁ কেটে চুরির ঘটনা ঘটেছে। উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের মধ্যে বাঁশহাটি গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি চোর চক্র এই গ্রামের মৃত তারা মিয়ার তিন পুত্র, জয়নাল শেখ, হানিফ শেখ, মামুন শেখ ও মৃত গিয়াসউদ্দিনের দুই পুত্র শামীম শেখ, জাকির শেখের ঘরে গভীর রাতে সিদঁ কেটে চুরি করেছে।
শামীম শেখ জানান,আমার ঘর থেকে পিক-আপের কিস্তির জন্য রাখা ৩০ হাজার নগদ টাকা, একটি বিদেশি ঘড়ি, দুটি স্মার্ট ফোন নিয়ে গেছে,আমার ছোট ভাই জাকিরের ঘর থেকে একটি স্মার্ট ফোন, ১৫ হাজার নগদ টাকা চুরি হয়েছে। হানিফ শেখ জানান,আমাদের তিন ভাইয়ের ঘরে সিদঁ কাটলেও আমার ঘর থেকে একটি স্মার্ট ফোন ও আমার ছোট ভাই মামুনের ঘর থেকে একটি স্মার্ট ফোন ছাড়া তেমন কিছু নিতে পারে নি। এ ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়ছে।
এবিষয়ে নান্দাইল মডেল থানার ওসি আজাহারুল ইসলাম জানান, এই মাত্র আপনার মাধ্যমে ঘটনাটি জানলাম সেখানে পুলিশ পাঠিয়ে খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।