ময়মনসিংহ মেইল

নকলাকে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে শেরপুর সদর উপজেলা

বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-21 15:13:22 · স্টাফ রিপোর্টার

 শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর প্রথম সেমিফাইনালে নকলা উপজেলাকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে শেরপুর সদর উপজেলা। ২১ সেপ্টেম্বর সোমবার বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে ওই খেলা অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।
খেলা শেষে ম্যান অব দি ম্যাচের পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়াসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, অন্যান্য কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ এবং ক্রীড়ানুরাগী দর্শকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ টুর্নামেন্টে জেলার পাঁচ উপজেলা ও তিনটি পৌরসভাসহ মোট ৮টি দল অংশ নেয়।



আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত