ময়মনসিংহ মেইল

শেরপুরের গারো পাহাড়ে সামাজিক বনায়নের ২০ হাজার গাছ কেটে উজাড়, বন বিভাগের নজরদারি নিয়ে প্রশ্ন

বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-17 12:28:48 · তৌহিদুর রহমান


শেরপুরের গারো পাহাড়ে সরকারি ভাবে সৃজিত সামাজিক বনের ২০ হাজার গাছ কেটে নিয়ে গেছে  চোর চক্র । ক্ষতিগ্রস্থ অংশীদাররা। হাজার হাজার গাছ কেটে নিলেও জানে না স্থানীয় বন বিভাগ। তদন্ত করে দোষীদের আইনআনুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উর্ধতন বন কর্মকর্তার।
২০১৭-২০১৮  অর্থবছরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা রেঞ্জের আওতায় বাতকুচি বিটে দাওধারা-কাটাবাড়ি মৌজায় মিনজুরি বাগান নামক স্থানে দশ হেক্টর পাহাড়ি বনভূমিতে সৃজন করা সামাজিক বনায়ন।২৫ জন অংশীদার নিয়ে  ২৫  হাজার আকাশমনি গাছের চারা সৃজন করা হয়। তথ্যমতে বর্তমান গাছগুলোর বাজার মূল্য  ৪০ লাখের উপরে। অভিযোগ রয়েছে পর্যায়ক্রমে বাগানটির প্রায় সবকটি গাছ কেটে নিয়ে যায় সংঘবদ্ধ চক্র। প্রমাণ মুছতে গাছের গোড়া ও শেকড়ও উঠিয়ে নেওয়া হয়। ফলে কোথাও ঘাস ও আগাছা জন্ম নিয়েছে, কোথাও আবার আলামত হিসেবে কাটা গাছের ছোট ছোট টুকরা পড়ে থাকতে দেখা যায়।
অন্যদিকে স্থানীয়রা বাধা দিলেও আসে নানা ধরণের হুমকী। ফলে বনখেকোদের সম্পর্কে ভয়ে কিছু বলতেও চায়না স্থানীয়রা। অভিযোগ উঠেছে বন কর্মকর্তাদের গাফিলতি আর ম্যানেজ করেই  উজার হয়েছে বন । দীর্ঘ সময় ধরে অর্থ এবং শ্রম দিয়েও সুবিধাবঞ্চিত হচ্ছে অংশীদাররা।
দেওয়ান আলী, মধুটিলা রেঞ্জ কর্মকর্তা ময়মনসিংহ বনবিভাগ অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, এই বিষয়ে তিনি অবগত নয় বরং গণমাধ্যমকর্মীদের কাছে বিষয় জানতে পারে বলে জনান তিনি।

নির্বিচারে বনকেটে উজার করায় ধ্বংস হচ্ছে বন নষ্ট হচ্ছে সৌন্দর্য  জানিয়েছেন  জাহিদুল ইসলাম জিহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক, সেভ ওয়াইল্ডলাইফ এন্ড ন্যাচার , শেরপুর 

শেরপুরের  মধুটিলা রেঞ্জে ২০ হাজার গাছ লোপাটের  সংবাদ প্রচারের পর জনাব  মোঃ আল আমিন, সহকারী বন সংরক্ষক,ময়মনসিংহ কে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনার কথা জানায় কাজী মুহাম্মদ নুরুল করিম, বিভাগীয় বন কর্মকর্তা ময়মনসিংহ
শুধু দশ হেক্টরের এ বাগানই নয়। কোথাও ব্যক্তিমালিকানা বাগান বিক্রি হলেও সাথে থাকা সরকারী বনের গাছ কেটে নিয়ে যায় চক্রটি। বহু বছরে পুরনো বেশকিছু গাছ কেটে প্রায় ধ্বংস করে দিয়েছে দাওধারা ইসলামিক মিশন হাসপাতালের বাগানটিও। এমতাবস্থায় জড়িত গাছ চোর চক্রসহ দায়িত্বে অবহেলার কারণে বন বিভাগের সংশ্লিষ্ট বন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী এলাকাবাসীর।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত