তারাকান্দায় মুক্ত মঞ্চ উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচি
বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-21 15:07:35 · স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদ চত্বরে মুক্ত মঞ্চ উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচি ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুক্ত মঞ্চের উদ্বোধন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম। পরে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং বিভিন্ন উপকরণ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন তারাকান্দার সহকারী কমিশনার (ভূমি) এস এম নাজমুস ছালেহীনসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।