বকশীগঞ্জে অবৈধভাবে আনা ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ
বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-21 15:09:22 · স্টাফ রিপোর্টার
জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে আনা ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বকশীগঞ্জ জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে একটি অটোরিকশা থেকে এসব সার জব্দ করা হয়।আরো পড়ুন নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার পরিচ্ছন্নতা ও খাল পুনঃখনন অভিযান
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম এবং বকশীগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, একটি অটোরিকশাযোগে ১৫ বস্তা ইউরিয়া সার পরিবহন করা হচ্ছিল। এ সময় প্রশাসনের কর্মকর্তারা অটোরিকশাটি থামিয়ে সারগুলোর বিষয়ে জানতে চাইলে চালক মো. মিল্লাত হোসেন জানান, তিনি যাত্রী নিয়ে পাশের শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় গিয়েছিলেন। পরে তাহের নামে এক সার ব্যবসায়ী তাকে সারগুলো বকশীগঞ্জের গোপালপুর বাজারে পৌঁছে দেওয়ার দায়িত্ব দেন। এ কাজের জন্য তাকে ৭০০ টাকা ভাড়া দেওয়ার কথা ছিল।
অভিযান শেষে জব্দ করা সারগুলো বকশীগঞ্জ উপজেলা কৃষি অফিসের জিম্মায় রাখা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, “জব্দ করা ১৫ বস্তা ইউরিয়া সার কৃষি অফিসের জিম্মায় রাখা হয়েছে।”
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা বলেন, “সারগুলো যেহেতু অবৈধভাবে বকশীগঞ্জে প্রবেশ করেছে, তাই এগুলো কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে। পরবর্তীতে এসব সার কৃষকদের মধ্যে ন্যায্যমূল্যে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা রাখা হবে।”জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে আনা ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বকশীগঞ্জ জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে একটি অটোরিকশা থেকে এসব সার জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম এবং বকশীগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, একটি অটোরিকশাযোগে ১৫ বস্তা ইউরিয়া সার পরিবহন করা হচ্ছিল। এ সময় প্রশাসনের কর্মকর্তারা অটোরিকশাটি থামিয়ে সারগুলোর বিষয়ে জানতে চাইলে চালক মো. মিল্লাত হোসেন জানান, তিনি যাত্রী নিয়ে পাশের শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় গিয়েছিলেন। পরে তাহের নামে এক সার ব্যবসায়ী তাকে সারগুলো বকশীগঞ্জের গোপালপুর বাজারে পৌঁছে দেওয়ার দায়িত্ব দেন। এ কাজের জন্য তাকে ৭০০ টাকা ভাড়া দেওয়ার কথা ছিল।
অভিযান শেষে জব্দ করা সারগুলো বকশীগঞ্জ উপজেলা কৃষি অফিসের জিম্মায় রাখা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, “জব্দ করা ১৫ বস্তা ইউরিয়া সার কৃষি অফিসের জিম্মায় রাখা হয়েছে।”
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা বলেন, “সারগুলো যেহেতু অবৈধভাবে বকশীগঞ্জে প্রবেশ করেছে, তাই এগুলো কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে। পরবর্তীতে এসব সার কৃষকদের মধ্যে ন্যায্যমূল্যে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা রাখা হবে।”