মধুপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-11 09:27:21 · স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মধুপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১১অক্টোবর) দুপুরে মধুপুর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম।অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর থানা অফিসার ইনচার্জ ওসি একে এম ফজলুল হক,উপজেলা বিএনপি সভাপতি জাকির হোসেন সরকার,উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা:লুৎফর রহমান, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মৌলানা আব্দুল কাদির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন,, পৌর বিএনপি সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি একে এম রতন হায়দার, মধুপুর পূজা উদযাপন কমিটির আহ্বায়ক বিকাশ চন্দ্র ঘোষ,মধুপুর কেন্দ্রীয় মদন গোপাল আঙ্গিনা পূজা মন্ডপের সভাপতি শ্রী সুবল চন্দ্র সাহা,প্রমূখ।
সভায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।
এসময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ও সকল পুজা কমিটির সদস্য গন উপস্থিত ছিলেন।