ময়মনসিংহ মেইল

নান্দাইলে বাল্যবিবাহ, ইভটিজিং, জুয়া ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-08 13:37:30 · ফরিদ মিয়া

ময়মনসিংহের নান্দাইলে বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে মুশুল্লী বাজার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে মুশুল্লী ইউনিয়ন বিএনপি ও এলাকাবাসীর যৌথ আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সমাবেশে মুশুল্লী ইউনিয়ন বিএনপির সদস্য মোহাম্মদ এনামুল হকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, মুশুল্লী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফোরকান উদ্দিন, সদস্য সচিব ওমর ফারুক মাস্টার, বিএনপি নেতা ফরিদ আহম্মেদ খোকন, তারঘাট আনছারীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম, মুশুল্লী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মহসিন, সহকারী শিক্ষক শহীদুল্লাহ, মুশুল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান সুমন, মেরেঙ্গা আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ের সভাপতি রবিউল ইসলাম রবিন, যুবদল নেতা মারুফ হাসান, মুশুল্লী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আওলাদ হোসেন সাদ্দাম সহ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, বাল্যবিবাহ শিশুদের শিক্ষা ও স্বাভাবিক বিকাশে বাধা সৃষ্টি করে। পাশাপাশি ইভটিজিং, জুয়া ও মাদকাসক্তি ব্যক্তি, পরিবার ও সমাজে নানা ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে। এসব সামাজিক অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে বাল্যবিবাহ, ইভটিজিং, জুয়া ও মাদকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা জোরদারের আহ্বান জানান। মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বাংলাদেশ মানবাধিকার কমিশন নান্দাইল উপজেলা শাখার নেতৃৃবৃন্দ/হক ফাতেমা পাঠাগারের নেতৃবৃন্দ ব্যানার সহ অংশ নেন।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত