ময়মনসিংহ মেইল

তারাকান্দায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন

বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-11 04:44:33 · স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের তারাকান্দায় উৎসবমুখর পরিবেশে ‘গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করেছে চংনাপাড়া সবুজ দল ক্রীড়া চক্র।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার চংনাপাড়ায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান ও বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদার।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোতাহার হোসেন তালুকদার বলেন, ‘খেলাধুলার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব। সবার আগে বাংলাদেশ গড়তে হলে যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে হবে। সুস্থ ক্রীড়া সংস্কৃতির বিকাশের মধ্য দিয়েই একটি সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।’

চংনাপাড়া সবুজ দল ক্রীড়া চক্রের সভাপতি মো. ছায়েদুল ইসলাম ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম (ইসমাইল)।

বক্তব্যে অ্যাডভোকেট নজরুল ইসলাম ইসমাইল বলেন, ‘খেলাধুলা শুধু খেলোয়াড়দের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। এতে দর্শক, আয়োজক, স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ঘটে। ফলে এ ধরনের আয়োজন সামাজিক মিলনমেলায় পরিণত হয়, যা পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্য সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

এ সময় তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুখলেছুর রহমান আকন্দ, আসাদুল হক মণ্ডল, আসাদ মণ্ডল, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব আলমগীর হোসেন রকিসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত