ময়মনসিংহ মেইল

অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন

বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-10 13:15:23 · মো. রায়হান মিয়া

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঐতিহ্যবাহী সাগরদিঘী বিনোদন কেন্দ্র এখন মাদকসেবিদের অভয়ারণ্য । স্থানীয় বিনোদন প্রেমীদের একমাত্র বিনোদনের উৎস হয়ে দাঁড়িয়েছিলো এই বিনোদন কেন্দ্রটি। কিন্তু কর্তৃপক্ষের অবহেলায় সাগরদিঘী বিনোদন কেন্দ্রটি এখন মাদক আর কিশুর গ্যাং এর নিরাপদ আশ্রয় স্থল হয়ে পড়েছে। জানা যায়, এক বছর আগে ঘাটাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে সাগরদিঘী বিনোদন কেন্দ্রটি নির্মান করা হয়। দীর্ঘদিন পরে হলেও স্থানীয়দের বিনোদনের অন্যতম কেন্দ্রে পরিনত হয় স্থানটি। বিশেষ করে শিশুদের মানসিক বিকাশ ও সুস্থ বিনোদনের জন্য পার্কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সম্প্রতি মাদক সেবিরা পার্কের ডাকবাংলোর প্রধান ফটকের স্টিলের নেইমপ্লেট, তালা ও ব্যানার নষ্ট করে ফেলেছে। পার্ক এবং ডাকবাংলোর নির্দিষ্ট স্থানে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা থাকলেও দুষ্কৃতকারীদের খোঁজে বের করতে কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। ফলে মাদকসেবি এবং অপরাধীরা নির্ভয়ে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে।  সরজমিন ঘুরে দেখা যায়, পার্কটিতে তেমন কোনো দর্শনার্থী নেই। পার্কের একপাশে আড্ডা দিচ্ছে স্থানীয় একদল কিশোর। ডাকবাংলো পাশে পড়ে আছে পুরনো দিনের এলজিইডির রাস্তার কাজে ব্যাবহৃত একাধিক রোলার, মালবাহী জাহাজের কনটেইনার এবং জেনারেটরের মতো বাড়ি যন্ত্রাংশ। দূর থেকে ঘুরতে আসা দর্শনার্থীরা পুরনো এই স্মৃতিবিজড়িত যন্ত্রাংশের পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন। স্মৃতির স্মারক হিসাবে কেউ আবার ঘুরে ঘুরে দেখছেন এলজিইডির এসব যন্ত্রাংশ আর পুরনো লাল দালান। বাবা মার সাথে ঘুরতে আসা শিশুরাও নতুন অভিজ্ঞতা অর্জন করছে। পার্কে ঘুরতে আসা এক কৃষি কর্মকর্তা জানান, অনেক প্রত্যাশা নিয়ে মেয়েকে নিয়ে এই বিনোদন কেন্দ্রে ঘুরতে এসেছিলাম। তবে সুস্থ বিনোদনের পরিবর্তে অপ্রত্যাশিত অভিজ্ঞতা নিয়ে ফিরতে হচ্ছে। এখানে বখাটে ও মাদকসেবিদের জন্য পরিবার নিয়ে ঘুরে বেড়ানোর কোনো পরিবেশ নেই। সাগরদিঘী কলেজের অধ্যক্ষ মো. নাসির উদ্দিন জানান, পূর্ব ঘাটাইলের অন্যতম ও গুরুত্বপূর্ণ স্থান সাগরদীঘি। সাগরদিঘী বিনোদন কেন্দ্রটি এই এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী প্রজন্মকে মাদকমুক্ত রাখতে হলে সুস্থ বিনোদনের গুরুত্ব অপরিসীম। তাই ঘাটাইল উপজেলা প্রশাসনের উচিত পার্কটির প্রতি সুনজর দিয়ে কিশোর গ্যাং এবং মাদকমুক্ত একটি নির্মল পরিবেশের সৃষ্টি করা। ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আমি ইতোমধ্যে সাগরদিঘী বিনোদন কেন্দ্রের নানা সমস্যার কথা শুনেছি। দ্রুত সময়ের মধ্যে আমি পার্কটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো। 

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত