শেরপুর পৌরসভা গণগ্রন্থাগার গাঙচিলের বই প্রদান
বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-01 15:11:38 · স্টাফ রিপোর্টার
২৪ শেরপুর পৌরসভা গণগ্রন্থাগারে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের উদ্যোগে পাঠকদের জন্য শেরপুরের লেখকদের বই প্রদান করা হয়। ১ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে শহরের বটতলাস্থ দেড় শতাধিক বছরের পুরনো ‘চারু’ ভবনে প্রতিষ্ঠিত পৌরসভা গণগ্রন্থাগারে এই বই বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফা সিদ্দিকা।
ওইসময় শেরপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবু লায়েছ মো. বজলুল করিম, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি সাংবাদিক রফিক মজিদ, কবি হাসান শরাফত, সাংবাদিক কাজী মাসুম ও মেহেদী হাসান শামীমসহ গ্রন্থাগারের বিভিন্ন শ্রেণির পাঠক ও পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
গণগ্রন্থাকারে গাঙচিলের আয়োজনে শেরপুরের ১৫ জন লেখকের ৪৪টি বই প্রদান করা হয়। এসব বইয়ের মধ্যে ভ্রমণ কাহিনী, উপন্যাস, গল্প, ছড়া, কবিতা ও শিশুতোষ গল্পের বই রয়েছে।