ময়মনসিংহ মেইল

ময়মনসিংহে ৫১ বোতল বিলেতি মদসহ নারী গ্রেপ্তার

বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-01 13:16:02 · স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের ফুলপুরে বসতঘর থেকে ৫১ বোতল বিলেতি মদসহ এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জব্দ করা মদের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলার কুকাইল গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
 গ্রেপ্তার পারুল আক্তার ওই গ্রামের আব্দুল খালেকের স্ত্রী। এ ঘটনায় পারুলের ছেলে সোহেল মিয়া পালাতক রয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ লুৎফর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পারুল আক্তারের বসতঘরে অভিযান চালানো হয়। এসময় ৫১ বোতল বিলেতি মদ জব্দ করা হয় এবং পারুল আক্তারকে আটক করা হয়। 
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক কানিজ ফাতেমা বেগম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মাদকমুক্ত দেশ গড়তে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপপরিচালক।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত